
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু্ হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৮১ জনে।আর নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৭ জন।বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।