News71.com
 Bangladesh
 19 Aug 20, 07:33 PM
 226           
 0
 19 Aug 20, 07:33 PM

পিরোজপুরে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন॥ থমথমে মঠবাড়িয়া

পিরোজপুরে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন॥ থমথমে মঠবাড়িয়া

নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শুভ শর্মা শীল (২০) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে মঠবাড়িয়ায়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করেনি ভুক্তভোগী শুভ’র পরিবারের কেউই। আর ঘটনার সাথে জড়িতরা সবাই চলে গেছে আত্মগোপনে। ফলে কাউকে আটক করতে পারেনি পুলিশ।মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার জেরে মঠবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর লোকজনই শুভ’র হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন