News71.com
 Bangladesh
 19 Aug 20, 07:33 PM
 202           
 0
 19 Aug 20, 07:33 PM

অনুমোদন ছাড়াই মাস্ক সরবরাহ॥ ২৭ কোটি টাকা হরিলুটের অভিযোগ

অনুমোদন ছাড়াই মাস্ক সরবরাহ॥ ২৭ কোটি টাকা হরিলুটের অভিযোগ

নিউজ ডেস্কঃ ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই বিশ্বব্যাংকের প্রকল্পে ১ লাখ পিস কেএন নাইন্টি ফাইভ মাস্ক কিনেছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া দ্বিগুণ মূল্যে কেনা হয়েছে ২ লাখ পিস পিপিই। মাস্ক ও পিপিই জমা দিয়ে এর মধ্যে সাড়ে ২৭ কোটি টাকা তুলে নিয়েছে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান।অনুমোদনহীন এসব মাস্ক এরইমধ্যে বিতরণ করা হয়েছে দেশব্যাপী চিকিৎসকদের সুরক্ষায়। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসা এ ঘটনার ব্যাপারে দায় নিচ্ছেন না ইআরপিপির প্রকল্প পরিচালক। বলছেন, জালিয়াতির বিষয় দেখা মন্ত্রণালয়ের কাজ।

চুক্তিপত্রে ঠিকানা স্পষ্ট করা নেই, বাইরে নেই কোনো সাইনবোর্ডও। সাভারের রাজফুলবাড়িয়ায় অন্য একটি গার্মেন্টেসের ভিতরে ভাড়া করা দুটি ফ্লোরে খুঁজে পাওয়া যায় এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশনকে।সরেজমিনে ভিতরে প্রবেশের পর দেখা যায় চলছে পিপিই প্রস্তুতি। দেশে করোনা শুরুর পরই রাতারাতি এখানে কারখানা খুলে কাজ শুরু করে তারা।এর আগে গাড়ির কোম্পানি জাদিদ অটোমোবাইলসকে পিপিই সরবরাহের দায়িত্ব দেয়া হয় বিশ্বব্যাংকের সহযোগিতায় ইআরপিপি প্রকল্পে। অনুসন্ধানে জানা যায়, এ প্রকল্পেই ১ লাখ পিস অনুমোদনহীন কেএন৯৫ মাস্ক সরবরাহ করেছে এস আরএস ডিজাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন