
নিউজ ডেস্কঃ কুয়েতে মানবপাচারকারী চক্রের হোতা আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানায়, বিদেশি গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জানা যায়, কুখ্যাত চার মানবপাচারকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানবপাচার করে আসছে। এ চক্র ৯শ’র বেশি মানুষকে কুয়েতে পাচার করেছে। জন প্রতি তাদের কাছ থেকে ৬ লাখ ও তারও বেশি টাকা নিয়ে তাদের কুয়েতে পাঠায়। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কুয়েতে পাচারের পর ভিকটিমদের উপর নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। প্রতারিত বাংলাদেশিরা কাজের সন্ধানতো পায়ইনি বরং খাবার ও বাসস্থান সংকটের কারণে কুয়েতের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়তে হয়। কুয়েতে ভিকটিমদের বন্দি করে তাদের অসহায়ত্বের সুযোগ নেয়। তারা জাল জালিয়াতির মাধ্যমে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসা নেয় বলে জানা যায় ।