News71.com
 Bangladesh
 19 Aug 20, 01:04 PM
 222           
 0
 19 Aug 20, 01:04 PM

এডিস মশা নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ে ৯ম দিনের অভিযান চালাচ্ছে ডিএনসিসি॥  

এডিস মশা নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ে ৯ম দিনের অভিযান চালাচ্ছে ডিএনসিসি॥   

নিউজ ডেস্কঃ এডিস মশা নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ে ৯ম দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে আজ বুধবার (১৯ আগস্ট) ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে পরিচালিত হচ্ছে এই অভিযান। এর আগে গত ৮ আগস্ট থেকে শুরু হয় অভিযানের তৃতীয় পর্যায়। গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট এক লাখ পাঁচ হাজার ১৫১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৫৬৩টিতে এডিসের লার্ভা এবং ৬১ হাজার ৮১৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৮ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন