News71.com
 Bangladesh
 19 Aug 20, 10:57 AM
 232           
 0
 19 Aug 20, 10:57 AM

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি তদন্ত কমিটির ১ সদস্যকে অব্যাহতি॥

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি তদন্ত কমিটির ১ সদস্যকে অব্যাহতি॥

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির সদস্য পদ থেকে সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই তদন্ত কমিটির সর্বশেষ নম্বর সদস্য ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতে হাতে পাওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।গত ৯ আগস্ট এ বিষয়ে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দু’দিন বাকী থাকতেই একজন সদস্যকে অব্যাহতি দেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।ওই চিঠিতে সহকারী রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য মো. নজরুল ইসলামকে জানানো হয়েছে যে, বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরি যাওয়া বিষয়ক তদন্ত কমিটির কার্যক্রম সব প্রশ্নের ঊর্ধ্বে রাখার স্বার্থে তদন্ত কমিটির ছয়জন সদস্যের মতামতের ভিত্তিতে তদন্ত কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন