News71.com
 Bangladesh
 19 Aug 20, 10:56 AM
 221           
 0
 19 Aug 20, 10:56 AM

পিপিপি প্রকল্পে বাংলাদেশকে ৫ কোটি ঋণ দিচ্ছে এডিবি॥

পিপিপি প্রকল্পে বাংলাদেশকে ৫ কোটি ঋণ দিচ্ছে এডিবি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অবকাঠামো প্রকল্পের জন্য ৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।এডিবির এ ঋণ সরকারি সংস্থাগুলোকে পিপিপির অধীনে অবকাঠামো উপ-প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করবে।এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) জানানো হয়, এ আর্থিক মধ্যস্থতাকারী ঋণ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সক্ষমতা জোরদার করবে। অবকাঠামোগত প্রকল্পগুলোকে স্থানীয় মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ দেয়ার জন্য সরকার এটি প্রতিষ্ঠা করেছে।পিপিপি কর্মসূচিকে সহায়তা ও পাইপলাইনে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে বিআইএফএফএল’র দীর্ঘদিনের অংশীদার এডিবি।এছাড়া, সংস্থাটি লেনদেনের পরামর্শদাতা হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে সহায়তা করার পাশাপাশি পিপিপি আইন ও পিপিপির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে সহায়তা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন