News71.com
 Bangladesh
 19 Aug 20, 10:56 AM
 235           
 0
 19 Aug 20, 10:56 AM

ঢাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বেওয়ারিশ হাজার হাজার কুকুর॥

ঢাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বেওয়ারিশ হাজার হাজার কুকুর॥

নিউজ ডেস্কঃ ঢাকা শহর থেকে ৩০ হাজার কুকুর শহরের বাইরের লোকালয়ে স্থানান্তরিত করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে কোন এলাকায় স্থানান্তর করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন।দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে জানান, বাসিন্দাদের কাছ থেকে কুকুর সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকার কাঁঠালবাগান এলাকায় বাস করতেন নাদিরা জাহান। কুকুরের উৎপাতে সে এলাকা ছেড়ে এখন থাকেন পূর্ব রাজাবাজার এলাকায়। কিন্তু এখানেও সেই একই অবস্থা। তবে এই এলাকায় তার বাসা থেকে বের হওয়ার একাধিক রাস্তা থাকায় যাতায়াতের পথ পরিবর্তন করে চলাচল করছেন তিনি। ঢাকা শহরের রাস্তায় কুকুরের আনাগোনা প্রায়ই চোখে পড়ে। এছাড়া আবাসিক এলাকা, গলির মুখে বা যেখানে ময়লা জমে থাকে সেখানে একাধিক কুকুর দেখতে পাওয়া যায়।

ডিএসসিসি কর্মকর্তা মো. আবু নাছের বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কুকুরগুলোকে মাতুয়াইল এলাকায় স্থানান্তরিত করার কথা ছিলো। কিন্তু সেখানে কুকুরগুলো খাবারের সংকটে পরার আশঙ্কা রয়েছে বলে সেটা বাতিল করা হয়েছে। কুকুরগুলোকে স্থানান্তরিত করার পরও যাতে খাবারের সংকট তৈরি না হয় তার জন্য সেগুলোকে ঢাকার বাইরে যেখানে মানুষের বসবাস করে সেখানে পাঠানোর কথা ভাবা হচ্ছে। তবে সেটি কোন এলাকা তা এখনো সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন এ কর্মকর্তা।কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি কুকুরকে বন্ধ্যাকরণ প্রকল্প নেয়া হয়েছিলো। কিন্তু সেটিতে ত্রুটি থাকায় এদের বংশ বৃদ্ধি হওয়ার কারণে ঢাকার রাস্তায় হঠাৎ করেই কুকুরের সংখ্যা বেড়ে গেছে।তবে রাজধানীর মিরপুর এলাকার মানুষজন কুকুরের উৎপাত থেকে কিছুটা স্বস্তিতে আছেন। ইশরাত জাহান নামের মিরপুরের এক বাসিন্দা বলেন, সে এলাকায় অনেক কুকুর থাকলে সেখানকার বাসিন্দারা ভয় পান না বরং তারা নিয়মিত কুকুরদের খাবার দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন