
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে সাদ্দাম হোসেন নামে এক যুবক কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় ওসি প্রদীপসহ ২৮ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের হয়েছে।আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-২) এর বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে নিহতের মা গুল চেহারা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান বাদীর আইনজীবী মো. আব্দুল বারী।এতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমানসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ২৭ জন পুলিশ সদস্য রয়েছে।