
নিউজ ডেস্কঃ রাজধানীর নবাবপুর এলাকায় ভুয়া ক্যাবল কারখানায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে র্যাব। সিলগালা করে দেয়া হয়েছে কারখানাগুলো।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নবাবপুরের ইসলাম মার্কেটের পাশের একটি ভবন থেকে এ অভিযান শুরু করে র্যাব-১০। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।অভিযান শেষে র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, কারখানাগুলোতে জিআই তার দিয়ে মানহীন ইলেক্ট্রিক ক্যাবল তৈরি করে দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে বাজারে ছড়িয়া দেয়া হচ্ছে। এ সব ক্যাবলের কারণেই ঘটছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা।এছাড়াও যেসব ভবনে এসব নকল তার বানানো হয়, সেসব ভবন মালিককেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।