News71.com
 Bangladesh
 18 Aug 20, 01:23 PM
 243           
 0
 18 Aug 20, 01:23 PM

জয়পুরহাটের আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে গরু বহনকারী ভটভটির সংঘর্ষ॥নিহত ১ ও আহত ৪  

জয়পুরহাটের আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে গরু বহনকারী ভটভটির সংঘর্ষ॥নিহত ১ ও আহত ৪   

নিউজ ডেস্কঃ জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে গরু বহনকারী ভটভটির সংঘর্ষে বাবু (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং ৪জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গরু ব্যবসায়ী আক্কেলপুর পৌরসভার মাঝগ্রাম মহল্লার ইয়াদ আলীর ছেলে ।

পুলিশ জানায়, ইঞ্জিনচালিত ভটভটিতে করে গরু নিয়ে পাঁচবিবি হাটে যাওয়ার সময় আক্কেলপুর উপজেলার মাতাপুরে বিপরীতমুখী বাসের সঙ্গে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী বাবু মারা যান এবং অপর ৪ জন আহত হন। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রুহুল আমীন জানান, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে নিজাম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন