
নিউজ ডেস্কঃ পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল।বৈঠকটি মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।ডিএসইর ডিজিএম ও জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ডিএসইর বৈঠক আজ বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। বৈঠকে ডিএসইর চেয়ারম্যানসহ একটি প্রতিনিধি দল অংশ নেবেন।জানা গেছে, ডিএসইর প্রতিনিধি দলে থাকবেন চেয়ারম্যান ইউনুসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, সালমা নাসরিন ও শাকিল রিজভী।বৈঠকে পুঁজিবাজারে বন্ডের ব্যবহার ও ব্যাংকের বিনিয়োগসহ নানা বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।