News71.com
 Bangladesh
 18 Aug 20, 10:46 AM
 219           
 0
 18 Aug 20, 10:46 AM

কিতাব বিভাগ খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন॥

কিতাব বিভাগ খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন॥

নিউজ ডেস্কঃ এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে ২৫ আগস্টের পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত হলেই দু সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে। স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনাও চলছে। এদিকে, দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড।চলতি বছরের পহেলা এপ্রিল থেকে সারাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেয়ার কথা প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী পহেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা। যেখানে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। কিন্তু করোনা মহামারিতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচি।সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দু সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।এদিকে, দেশের কওমী মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দেয়ার আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি ইয়াহইয়া মহমুদ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন