News71.com
 Bangladesh
 18 Aug 20, 10:38 AM
 218           
 0
 18 Aug 20, 10:38 AM

আকস্মিক সফরে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা॥  

আকস্মিক সফরে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা॥   

নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আকস্মিক সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন। গতকাল সোমবার রাতে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। এ ছাড়াও তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়সহ কভিড-১৯ মোকাবেলায় দু’দেশের যৌথ প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পাবে ।

সাধারণত পররাষ্ট্রসচিব পর্যায়ের সফরে ক্ষেত্রে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়ে থাকে। তবে এবারের সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিংবা ভারত কোন তরফ থেকেই সরকারি ঘোষণা দেওয়া হয়নি। হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন