
নিউজ ডেস্কঃ মাগুরায় প্রতিপক্ষের হামলায় মাসুদ শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর পিয়াদা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।নিহত মাসুদ শেখ পিয়াদা পাড়া গ্রামের ইসলামাইল শেখের ছেলে।জানা যায়, গোরস্থানের জমি কেনা-বেচা নিয়ে নরু হোসেন গ্রুপ ও জয়নাল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় নুর আলীর জমির আখ কালাম গ্রুপের সমর্থকেরা কেটে নিয়ে যায়। নুর আলী এ ঘটনার প্রতিবাদ করলে কামাল মেম্বরের সমর্থকেরা মাসুদ শেখকে কুপিয়ে হত্যা করে।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।