
নিউজ ডেস্কঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) শিগগিরই গ্যাসলাইন সংযুক্ত হতে যাচ্ছে। কারাগারের ভেতরের লাইন টানার কাজ সম্পন্ন, এখন চুলা মেরামতের কাজ চলছে। সোমবার (২৭ আগস্ট) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জে বন্দি হস্তান্তর পর থেকে এই পর্যন্ত কারাগারে বন্দিদের লাকড়ি চুলায় রান্না করে খাওয়ানো হতো। যা এখনো চলমান আছে। কারাগারে আমাদের কোয়ার্টারগুলোতে এখন গ্যাস লাইন পৌঁছে গেছে। আমাদের পরিবার পরিজন সেখানে গ্যাসের সাহায্য রান্নাসহ গৃহস্থলির কাজ কর্ম করছেন। ইতিমধ্যেই কারাগারের ভেতরে গ্যাসলাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এখন চুলা মেরামতের কাজ চলছে।তিনি আরও জানান, করানোর জন্য মেরামতের কাজ কিছু দিন বন্ধ ছিল। তবে আশা রাখি শিগগিরই গ্যাসের লাইন দিয়ে রান্নার কাজ চালু করা হবে।