News71.com
 Bangladesh
 18 Aug 20, 10:26 AM
 206           
 0
 18 Aug 20, 10:26 AM

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক॥

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেনসিডিলসহ কাদের (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০। সোমবার (১৭ আগস্ট) রাতে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) কাইমুজ্জামান খান বিষয়টি জানায়।তিনি জানান, দুপুরে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ৭৮০ টাকা জব্দ করা হয়। কাদের পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন