
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই। সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি করোনা আক্রান্ত হলে গত ৫ আগস্ট বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় নেয়া হয়।আজিজুর রহমান তার মৃত্যুর আগ পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ।তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আজিজুর রহমান।