
নিউজ ডেস্কঃ কবরস্থানের জমি ভাগাভাগি নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পিয়াদা পাড়া গ্রামে মাসুদ শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মাসুদ ওই গ্রামের ইসমাইল শেখের পুত্র। পেশায় তিনি ভ্যান চালক । সিনিয়র সহকারি পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, আধিপত্য বিস্তার নিয়ে পেয়াদাপাড়া গ্রাম্য মাতবর নুরু মিয়া ও একই গ্রামের কালাম হোসেন মেম্বরের নের্তৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে সামাজিক বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই গ্রামে কবরস্থানের জমি ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের সূত্র ধরে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালাম মেম্বর সমর্থক নুরু মিয়া মাসুদ শেখকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।