News71.com
 Bangladesh
 17 Aug 20, 09:35 PM
 253           
 0
 17 Aug 20, 09:35 PM

২০ আগষ্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সরকার ॥

২০ আগষ্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সরকার ॥

নিউজ ডেস্কঃ বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল-কলেজের তালিকা চেয়েছে সরকার। আজ সোমবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আঞ্চলিক পরিচালকদের কাছ থেকে এই তথ্য চায়। আগামী ২০ আগস্টের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে। অধিদফতরের উপপরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বন্যাদুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে বন্যাদুর্গতদের সহায়তায় অধিদফতরের আওতাধীন সকল পর্যায়ের দফতর ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সহায়তার দিতে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল । আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের আবারও নির্দেশ দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে নির্ধারিত ছকে আগামী ২০ আগস্টের মধ্যে সফট কপি dsheflood19@gmail.com ই-মেইলে জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হলো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন