
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সিরাজ উল্লাহ ভূঞা মারা গেছেন। তার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মোবারিজপুর গ্রামে। ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যান তিনি । তার শ্যালক আলাল উদ্দিন আলাল জানন, প্রায় ২০ দিন আগে সিরাজ উল্লার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হলে ফেনীর গ্রামের বাড়িতে আসেন। কিন্তু ৪ দিন আগে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে ফেনীর মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকাল ৮টায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।