News71.com
 Bangladesh
 17 Aug 20, 07:54 PM
 223           
 0
 17 Aug 20, 07:54 PM

প্রথম ধাপের পরীক্ষায় কোন যুবা ক্রিকেটারদের করোনা ধরা পড়েনি॥

প্রথম ধাপের পরীক্ষায় কোন যুবা ক্রিকেটারদের করোনা ধরা পড়েনি॥

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে শুরু হবে প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পকে সামনে রেখে ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। তবে ক্যাম্পে যোগ দেওয়ার আগে সবাইকে করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম গ্রুপের ১৫ জন ক্রিকেটারদের করোনা টেস্টের ফলাফলে সবাই নেগেটিভ হয়েছেন।সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ১৫ জন ক্রিকেটার ছাড়াও ১২ জন সাপোর্ট স্টাফেরও করোনা পরীক্ষা করানো হয়। তাদেরও সবার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ প্রথম ধাপের ২৭ জনের সবার নেগেটিভ ফলাফল এসেছে। আজ সোমবার সবাই ক্যাম্পের জন্য বিকেএসপিতে চলে গেছেন। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘প্রথম ধাপে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা টেস্ট করানো হয়েছিল। তাদের সবার করোনা নেগেটিভ এসেছে। তারা ক্যাম্পের জন্য প্রস্তুত।’ প্রথম ধাপের মতো মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় ধাপে এবং বৃহস্পতিবার (২০ আগস্ট) তৃতীয় ধাপে বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাকে বিসিবির অধীনে আইসোলেসনে রাখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন