News71.com
 Bangladesh
 17 Aug 20, 07:15 PM
 217           
 0
 17 Aug 20, 07:15 PM

জামালপুরের বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার॥

জামালপুরের বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কক্ষ থেকে রিপন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। রিপন স্থানীয় মির্ধাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, দুপুরে ওই স্থলবন্দর এলাকায় মাখন মিয়ার নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের কক্ষে গলায় গামছা পেঁচানো অবস্থায় রিপনের ঝুলন্ত মরদেহ দেখে থানা খবর দেওয়া হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, স্থানীয় দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন