News71.com
 Bangladesh
 17 Aug 20, 11:06 AM
 219           
 0
 17 Aug 20, 11:06 AM

নদীগর্ভে বিলিন হওয়া মানুষ পাবে নতুন ঘর॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

নদীগর্ভে বিলিন হওয়া মানুষ পাবে নতুন ঘর॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, চলমান বন্যায় নদীগর্ভে যাদের ঘরবাড়ি বিলিন হয়ে গেছে, তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। রোববার (১৬ আগস্ট) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নে মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে কমিটি করে ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি সহায়তা করা হবে।ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার সবসময় প্রস্তত থাকে। আজও সমুদ্র বন্দরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব থাকার কারণে সকল মাছ ধরার ট্রলারসহ সবাইকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।'এনামুর রহমান বলেন, বন্যার্তরা কোনো ধরনের খাদ্য সংকটে ভোগেনি। সকল বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সরকার বন্যার্ত সকল ক্ষতিগ্রস্তসহ সকল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার মানুষের পাশে রয়েছে।এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরো অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন