News71.com
 Bangladesh
 16 Aug 20, 06:59 PM
 243           
 0
 16 Aug 20, 06:59 PM

গাংনীর মাথাভাঙ্গা নদীতে স্নান করতে নেমে শিশু নিখোঁজ॥

গাংনীর মাথাভাঙ্গা নদীতে স্নান করতে নেমে শিশু নিখোঁজ॥

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে তামিম হোসেন (৯) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তামিম ওই উপজেলার কাজীপুর গ্রামের তাবের আলীর ছেলে।জানা যায়, পীরতলা গ্রামে নানা মোজাম্মেল হকের বাড়িতে বেড়াতে যায় তামিম। রোববার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। এছাড়াও স্থানীয় বামন্দী ফায়ার স্টেশনের কয়েকটি দল নিখোঁজ তামিমের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাবলু মিয়া জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তামিমকে খুঁজতে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। এদিকে তামিমকে নদীতে খুঁজতে খুলনা থেকে ডুবুরির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছনোর জন্য রওনা দিয়েছে বলে জানান বামন্দী ফায়ার সাভিসের সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন