News71.com
 Bangladesh
 16 Aug 20, 06:59 PM
 192           
 0
 16 Aug 20, 06:59 PM

সীতাকুণ্ডে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার॥

সীতাকুণ্ডে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড থেকে মো. নুর উদ্দিন নামে ৩৭ বছর বয়সী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুমেন মিয়া (৩০) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সলিমপুর গ্রামের একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে এ মরদেহ উদ্ধার করা হয়। আটক রুমেন মিয়া হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, রুমেন মিয়াকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মাটি খুঁড়ে নিখোঁজ নুর উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন