
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৮০ বোতল বিদেশি মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ রবিবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান। আটক দু’জন হলেন- মহিউদ্দিন হাসান রনি (৪০) ও এনামুল হক (৩০) । মো. কাইমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ২৮০ বোতল বিদেশি মদসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মিনি কাভার্ডভ্যান, দু’টি মোবাইল ও ১ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে ।