News71.com
 Bangladesh
 16 Aug 20, 01:21 PM
 219           
 0
 16 Aug 20, 01:21 PM

করোনা ভ্যাকসিনের ২য় ডোজ নিলেন প্রবাসী বাংলাদেশি॥

করোনা ভ্যাকসিনের ২য় ডোজ নিলেন প্রবাসী বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণকারী রাহাত আহমেদ রাফি গতকাল দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তিনি শারীরিকভাবে সুস্থ ও সবল আছেন।গত ২৪ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রথম বাংলাদেশি হিসেবে কোভিড টিকার প্রথম ডোজ গ্রহণ করেন রাহাত আহমেদ রাফি। এরপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। শারীরিকভাবে উত্তীর্ণ হওয়ার পর শনিবার তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়।এ বিষয়ে রাফি বলেন, ২৪ জুলাই আমি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করি। এরপর ১৫ আগস্ট সকাল ১০টায় করোনা ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করেছি। ভ্যাকসিন প্রয়োগ করার পর থেকে আল হামদুল্লিহা আমি সুস্থ আছি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি।এর আগে, চীনা কোম্পানি সিনো ফর্ম টিকার চূড়ান্ত অনুমোদন দেওয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে গত জুলাই মাসে।দেশটিতে ১৫ হাজার মানুষের দেহে ভ্যাকসিনটি প্রয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। যাদের বেশিরভাগই স্বেচ্ছাসেবী। রাহাত রেড ক্রিসেন্ট কর্মী হিসেবে সেখানে কর্মরত আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন