News71.com
 Bangladesh
 16 Aug 20, 12:34 PM
 188           
 0
 16 Aug 20, 12:34 PM

করোনার কারনে বন্ধ থাকা ১৩ জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে॥  

করোনার কারনে বন্ধ থাকা ১৩ জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ৪ মাস ২২ দিন বন্ধ থাকার পর ১৩ জোড়া ট্রেন চালু হয়েছে। আজ রবিবার সকাল থেকে রেলের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন গন্তব্যে এ ট্রেন চলাচল শুরু হয়। এছাড়া চলতি মাসের মধ্যেই পর্যায়ক্রমেই সব ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কমলাপুর রেলস্টেশন থেকে আজ সকালে পারাবত, চিত্রা, নীলসাগর ও তিস্তা এক্সপ্রেস ছেড়ে গেছে । আজ থেকে যে ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে, সেগুলো হলো- পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে হাওড়া এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটী-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস, গোবরা-রাজশাহী-গোবরা রুটে টঙ্গীপাড়া এক্সপ্রেস। এছাড়া এক জোড়া কম্পিউটার ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে চলছে । এর আগে করোনাভাইরাসের কারণে গত ২৪ মার্চ সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই মাস পর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। গত ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। আজ রবিবার চালু হলো আরও ২৬টি ট্রেন। সবমিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা ৬০টি, অর্থাৎ ৩০ জোড়া ট্রেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন