News71.com
 Bangladesh
 16 Aug 20, 11:06 AM
 217           
 0
 16 Aug 20, 11:06 AM

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল॥

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল॥

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) রাতে গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার বাসভবনে গিয়ে দেখা করেন মহাসচিব। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। জানা যায় , শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান-২ নম্বরে ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাড়ি ফিরোজায় প্রবেশ করেন মির্জা ফখরুল। এর একঘণ্টা পর রাত সাড়ে আটটায় তিনি সেখান থেকে বের হয়ে যান।এ দিন মির্জা ফখরুল নিজের গাড়িতে না গিয়ে খালেদা জিয়ার প্রটেকশনের গাড়িতে সেখানে প্রবেশ করেন বলেও একটি সূত্র জানায়। শনিবার খালেদা জিয়ার জন্মদিন। এ বছর আনুষ্ঠানিকভাবে এ দিনটি পালন করা হয়নি। দলের পক্ষ থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশে দোয়া মাহফিল করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন