News71.com
 Bangladesh
 16 Aug 20, 10:47 AM
 209           
 0
 16 Aug 20, 10:47 AM

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা তদন্তে আজ গণশুনানি॥  

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা তদন্তে আজ গণশুনানি॥   

নিউজ ডেস্কঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় আজ গণশুনানির আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সকাল ১০টায় টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানি শুরু হবে। এ বিষয়ে গত ১২ আগস্ট একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। নির্ধারিত সময় প্রত্যক্ষদর্শীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে । অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গত ৩১ আগস্ট রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।


এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত হোসেনসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিনহা ও তার সহযোগীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে। ৫ আগস্ট বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ওই মামলায় ৭ পুলিশ সদস্য আত্মসমর্পন করেন। এছাড়া হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে র্যাব আরও তিনজনকে গ্রেফতার করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন