News71.com
 Bangladesh
 16 Aug 20, 10:47 AM
 209           
 0
 16 Aug 20, 10:47 AM

কক্সবাজারের টেকনাফে ৩ লাখ নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি॥  

কক্সবাজারের টেকনাফে ৩ লাখ নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি॥   

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার গভীর রাতে এই অভিযান চালায় বিজিবি। উদ্ধার করা এই ইয়াবার মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা বলে জানান বিজিবি। বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান গতকাল শনিবার রাতে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ১৫ আগস্ট শনিবার রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে ।

উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাতে ০৩/০৪ জন ইয়াবা কারবারিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের লালদ্বীপ হতে নাফ নদী পার হয়ে ওমরখাল বরাবর বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে টহলদল দ্রুত তাদের দিকে এগিয়ে যায় এবং চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা ৫টি বস্তা ফেলে খালের ওপর পার্শ্বে দিয়ে কেওড়া জঙ্গলের আঁড় ব্যবহার করে প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায় ।

টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে ইয়াবা কারবারিদের ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে বস্তার ভেতর হতে ৩ লাখ নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীতে ইয়াবা কারবারিদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকায় ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে রাতভর তল্লাশি অভিযান চালিয়েও কাউকে আটক করতে পারেনি। ইয়াবা কারবারিদের শনাক্ত করার জন্য বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে বলে বিজিবি অধিনায়ক জানিয়েছেন। তিনি জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন