News71.com
 Bangladesh
 16 Aug 20, 10:46 AM
 193           
 0
 16 Aug 20, 10:46 AM

রাজধানীর কদমতলীতে ৮ লাখ টাকার জাল নোটসহ আটক ৪॥  

রাজধানীর কদমতলীতে ৮ লাখ টাকার জাল নোটসহ আটক ৪॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার জাল নোটসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেল থেকে কদমতলী এলাকার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় । পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে এসব জাল নোট দিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। এ সময় কামাল হোসেন, মোস্তফা, হৃদয় হাসান, আয়েশা আক্তার নামে আটককৃত ওই চারজনের কাছ থেকে মোট ৭ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয় বলে জানায় কদমতলী থানা পুলিশ। আগামীকাল আটকদের আদালত নেয়া হবে বলেও জানায় পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন