News71.com
 Bangladesh
 15 Aug 20, 06:56 PM
 334           
 0
 15 Aug 20, 06:56 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছে সারাবিশ্ব॥ ইউনেস্কো ডিজি

বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছে সারাবিশ্ব॥ ইউনেস্কো ডিজি

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের স্বাধীনতার জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন সেজন্য ৪৫ বছর পরও সারাবিশ্ব তাকে স্মরণ করছে বলে উল্লেখ করেছেন ইউনেস্কোর মহাপরিচালক (ডিজি) আন্দ্রে আজলি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পাঠানো বাণীতে ইউনেস্কোর মহাপরিচালক এ কথা বলেন।ইউনেস্কোর মহাপরিচালক শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে এ বাণী পাঠান।বাণী পাঠানোর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, পদাধিকার অনুযায়ী শিক্ষামন্ত্রী বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর চেয়ারপারসন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ওই কমিশনের সেক্রেটারি জেনারেল। বাণীতে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তার দেশের জনগণের স্বাধীনতার জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন এর ফলে আজ ৪৫ বছর পরও সারাবিশ্ব তাকে স্মরণ করছে। পাশাপাশি বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজের যে স্বপ্ন দেখেছিলেন তা ইউনেস্কো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন