News71.com
 Bangladesh
 15 Aug 20, 06:52 PM
 222           
 0
 15 Aug 20, 06:52 PM

সুন্দরবনে ৭ হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ॥  

সুন্দরবনে ৭ হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ॥   

নিউজ ডেস্কঃ সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে ৭ শিকারীকে আটক করেছে বনবিভাগ। আজ শনিবার ভোর পাঁচটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষীরচর থেকে তাদেরকে আটক করা হয়। শিকারীদের কাছ থেকে অত্যাধুনিক একটি ইঞ্জিনচালিত ট্রলার, ২০০ হাত নাইলনের দঁড়ির ফাঁদ, ইলিশের জালসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে । পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনের সংঘবদ্ধ একটি হরিণ শিকারীচক্র প্রবেশ করার গোপন সংবাদ পায় বনরক্ষীরা। ভোর পাঁরটার দিকে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিক মাহদুদের নেতৃত্বে বনরক্ষীরা পক্ষীরচরে অভিযান চালায়। এসময় ওই চরের একটি খালের মধ্যে ট্রলারটি দেখতে পেয়ে তারা চ্যালেঞ্জ করলে ট্রলারে থাকা জেলে ছদ্মবেশী শিকারীরা বনবিভাগের কোনো পাস-পারমিট দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়। এসিএফ জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা হরিণ শিকারের উদ্দেশ্যে বনে প্রবেশের কথা স্বীকার করে। বনরক্ষীদের জিজ্ঞাসাবাদে তারা পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া এলাকার হরিণ শিকারী চক্রের গডফাদার মালেক গোমস্তার দলের সদস্য বলেও স্বীকার করেছে। শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন