News71.com
 Bangladesh
 15 Aug 20, 01:26 PM
 246           
 0
 15 Aug 20, 01:26 PM

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০০ জনের করোনা শনাক্ত ॥ মৃত্যু ৪  

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০০ জনের করোনা শনাক্ত ॥ মৃত্যু ৪   

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এ সময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে এসব বিষয় জানা যায়। এইদিন চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। মোট ৭৪৬টি নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৭৭৫ জন । এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৭ জন এবং উপজেলায় ২৩ জন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪২ জন সুস্থ হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন