News71.com
 Bangladesh
 14 Aug 20, 07:22 PM
 265           
 0
 14 Aug 20, 07:22 PM

ভারতে যেতে হলে মানতে হবে অতিরিক্ত ৩ শর্ত॥

ভারতে যেতে হলে মানতে হবে অতিরিক্ত ৩ শর্ত॥

নিউজ ডেস্কঃ করোনার প্রদুর্ভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লকডাউন চলছিল। ধীরে ধীরে অনেক দেশ এখন লকডাউন শিথিল করেছে। অনেক নিয়ম নীতির মধ্যে অনেক দেশে ভিসা বা ফ্লাইটও পরিচালনা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভিসার অনুমতি দিয়েছে।তবে চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণ যেকোনো কারণে ভারত-বাংলাদেশে যাতায়াত করতে হলে উভয় দেশের পাসপোর্টযাত্রীদের কয়েকটি নতুন শর্ত এবার থেকে মানতে হবে। তারপরই উভয় দেশে প্রবেশের অনুমতি পাবেন পাসপোর্টযাত্রীরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের তরফে জানানো হয়েছে, চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণ যেকোনো কারণে উভয় দেশে যেতে হলে কয়েকটি শর্ত এবার থেকে মানতে হবে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে শর্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন কবির।নতুন শর্তের মধ্যে রয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে যাওয়ার ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ২০২০ সালের ১ জুলাই এর পর ইস্যুকৃত ভিসা থাকতে হবে। সেই সাথে ভারতীয় হাই-কমিশনের অনুমতিপত্র। যাত্রীর সঙ্গে থাকতে হবে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে ও ভারতে প্রবেশ করতে হবে। তবেই ভারতে প্রবেশের ছাড়পত্র পাবেন যেকোনো বাংলাদেশি পাসপোর্টধারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন