News71.com
 Bangladesh
 14 Aug 20, 12:44 PM
 243           
 0
 14 Aug 20, 12:44 PM

রাজধানীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ॥  

রাজধানীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু ॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শাহবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি ও কামরাঙ্গীরচরে শোকেসের গ্লাস ভেঙে আয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার (এসআই) মো. সানোয়ার হোসেন জানান, শাহবুদ্দিন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মাতুয়াইল মাদ্রাসা রোডের মাথায় সড়ক পার হবার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বাসার ভেতরেই খেলার সময় শোকেসের গ্লাসের উপর পড়ে যায় আয়ান। এতে তার পিঠে ঢুকে যায় গ্লাস। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন