
নিউজ ডেস্কঃ ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম দোরাইস্বামী। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গতকাল বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অল্প সময়ের মধ্যেই এ পদে যোগ দেবেন ।বর্তমানে ভারতের পররাষ্ট্র ক্যাডারের এই অবাঙ্গালী এই কর্মকর্তা বাংলাদেশে আসার প্রস্তুতি শুরু করেছেন। যার অংশ হিসেবে তিনি বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করছেন বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন।
এদিকে, হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর আগামী সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর নেবেন। অন্যদিকে, বিক্রম দোরাইস্বামী বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন। সূত্র জানায়, বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা ।