
নিউজ ডেস্কঃ বরগুনায় দশম শ্রেণির এক ছাত্রীকে খুনের ভয় দেখিয়ে গণধর্ষণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অপরাধে এক যুবককে যাবজ্জীবন ও দুই কিশোরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকবে।দণ্ডপ্রাপ্তরা হলেন-বরগুনা জেলার তালতলী উপজেলা শহরের বারেক ডাক্তারের ছেলে আল আমীন এবং জাহাঙ্গীর খলিফার ছেলে মেহেদী ও মংমংরীর ছেলে উছেন। মেহেদী ও উছেনের বয়স ১৭ বছর। উছেন মামলার শুরু থেকেই পলাতক। অন্য আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরগনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।