News71.com
 Bangladesh
 13 Aug 20, 07:16 PM
 234           
 0
 13 Aug 20, 07:16 PM

শোক দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা॥

শোক দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা॥

নিউজ ডেস্কঃ আগামী ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সাথে দেশে পালিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের সাধারণ জনগণ ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন।এ উপলক্ষকে কেন্দ্র করে রাজধানীর বেশি কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ, ডাইভারসনসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপি বলছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সংশ্লিষ্ট এলাকা থেকে বিভিন্ন পরিবহনযোগে এবং পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ জনগণ প্রবেশ করবেন। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর আশেপাশের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।ডিএমপির এক বিজ্ঞপ্তিতে কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছে, জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন সময়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন