
নিউজ ডেস্কঃ দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের নিচাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকসানা খাইরুন নেসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।যেসব দোকানে ‘নো মাস্ক নো সেল’ সাইনবোর্ড নেই এবং যে দোকানে সাইনবোর্ড থাকা সত্ত্বেও নিয়ম না মেনে ক্রয়-বিক্রয় হচ্ছে এমন ৫টি দোকানের মালিককে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকসানা খাইরুন নেসা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য বিধি মানার জন্যে সতর্ক করেন।