News71.com
 Bangladesh
 13 Aug 20, 11:07 AM
 290           
 0
 13 Aug 20, 11:07 AM

আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস সরবরাহ ॥  

আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস সরবরাহ ॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকা, তেজকুনি পাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ। গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইমেন্টের মধ্যে বিদ্যামান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের (টাই-ইন) জন্য বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকা, তেজকুনি পাড়া, পশ্চিম নাখালপাড়া এবং আশপাশের এলাকায় গ্যাস সরবারহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন