News71.com
 Bangladesh
 13 Aug 20, 11:03 AM
 204           
 0
 13 Aug 20, 11:03 AM

এক স্কুলে ৩-৫ বছর হলেই বদলি॥ কার্যক্রম শুরু অক্টোবরে

এক স্কুলে ৩-৫ বছর হলেই বদলি॥ কার্যক্রম শুরু অক্টোবরে

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক স্কুলে তিন থেকে পাঁচ বছর চাকরির পর অন্য স্কুলে বদলি আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন। এক স্কুলে দীর্ঘদিন থেকে শিক্ষকদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা রোধ করতে তিন থেকে পাঁচ বছর পর অন্য স্কুলে বদলির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে আবেদনের মাধ্যমে সারা বছর এই বদলি করা হবে বলে জানায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এটা অক্টোবর/নভেম্বর থেকে আমরা করবো, অক্টোবরের কথা বলা হয়েছে। আমরা অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম করতে চাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন