News71.com
 Bangladesh
 13 Aug 20, 11:02 AM
 205           
 0
 13 Aug 20, 11:02 AM

পুড়ে ছাই হল ঋণের সাড়ে ৪ লাখ টাকা॥ দিশেহারা ক্ষুদ্র ব্যবসায়ি

পুড়ে ছাই হল ঋণের সাড়ে ৪ লাখ টাকা॥ দিশেহারা ক্ষুদ্র ব্যবসায়ি

নিউজ ডেস্কঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে রাজশাহীর মোহনপুর উপজেলার এক সার ও কীটনাশক বিক্রেতার ঘরে রাখা নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ পাঁচটি ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিফলা গ্রামে এ ঘটনা ঘটে।ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই গ্রামের ইয়াছিন আলী মন্ডলের ছেলে শহিদুল ইসলাম। নওহাটা ও মোহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।জানা গেছে, এদিন সকালে বাড়ির মালিক শহিদুল ইসলাম প্রতিদিনের মতো বাড়ির পাশের মোড়ে তার সার ও কীটনাশক দোকানে যান। একটু পরেই বাড়ির অন্য সদস্যরা তার ঘরটিতে আগুন লেগেছে বলে খবর দেয়। মুহূর্তের মধ্যেই পাঁচটি ঘরে আগুন লেগে যায়। আগুনে কর্মসংস্থান ব্যাংক মোহনপুর শাখার ঋণ পরিশোধের (রিকভারি) সাড়ে ৪ লাখ টাকাসহ পাঁচটি ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় নগদ টাকাসহ ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসেস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই শহিদুল ইসলামের স্বপ্নসহ ঋণ রিকভারির টাকা পুড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন