News71.com
 Bangladesh
 13 Aug 20, 10:58 AM
 207           
 0
 13 Aug 20, 10:58 AM

ভ্যাপসা গরম কমার আভাস॥ উপকুলে থাকছে ঝড়ের পূর্বাভাস

ভ্যাপসা গরম কমার আভাস॥ উপকুলে থাকছে ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবল ও দেশের ওপর সক্রিয় থাকায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় গরম অনুভূতি কমেছে। আগামী দু'তিন দিনে আরও কমার আভাস রয়েছে। এদিকে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা এখনো থাকায় সমুদ্রবন্দগুলোতে ঝুলছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।আবহাওয়াবিদ মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে বিচরণরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে।এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল অবস্থায় বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন