News71.com
 Bangladesh
 12 Aug 20, 08:08 PM
 250           
 0
 12 Aug 20, 08:08 PM

খুব শিঘ্রই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার॥স্থানীয় সরকার মন্ত্রী

খুব শিঘ্রই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার॥স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, খুব শিগগিরই দেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার। আজ বুধবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তর সিটি করপোরেশনের অধীন কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

ঢাকাসহ সব সিটি করপোরেশন এবং ছোট-বড় শহরে এমনকি গ্রামগঞ্জ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেখানে- সেখানে ময়লা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার পর এসব ময়লা-আবর্জনা সংগ্রহ করে প্লান্টের মাধ্যমে বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। উন্নত বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী জানান, দেশেও সবধরনের বর্জ্য বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহসহ ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৃত পশু-পাখির দেহের অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় একদিকে যেমন এগুলো পচে বিভিন্ন রোগ-জীবানুর সৃষ্টি হয় অন্যদিকে মাটি, পানি ও বায়ু দূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ জন্য সচেতন নাগরিক হয়ে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে পরিচ্ছন্ন নগরী তথা দেশ গড়তে হবে ।

মো. তাজুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাও মানুষ, তাদের প্রতি আমাদের আন্তরিকতা, সম্মান এবং দায়িত্ব রয়েছে। তাদেরও উন্নত জীবন-যাপনের স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণের অধিকার আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সবাই উন্নত জীবনযাপনের সুযোগ পাবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। সকল মানুষ দেশের নাগরিক। সকল মানুষ যাতে তাদের মৌলিক অধিকার পায় এই বিষয়টাকে বঙ্গবন্ধু আন্তরিকভাবে অনুধাবন করেছেন। বঙ্গবন্ধুর অনুধাবন থেকে শিক্ষা নিয়েই প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সকল খেটে খাওয়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার ।

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং খাবারের আয়োজন করায় উত্তর সিটি করপোরেশনের মেয়রকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। যারা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিবেশকে দূষণমুক্ত রাখেন, তাদের প্রতি সকলের দায়িত্ব রয়েছে। পরে, মো. তাজুল ইসলাম পরিচ্ছন্নতাকর্মীদের নিজে খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে খাবার গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন