News71.com
 Bangladesh
 12 Aug 20, 06:56 PM
 224           
 0
 12 Aug 20, 06:56 PM

প্রতারক সাহেদ কান্ডে দুদকে জেরার মুখে স্বাস্থ্যের সাবেক ডিজি ও পরিচালক॥

প্রতারক সাহেদ কান্ডে দুদকে জেরার মুখে স্বাস্থ্যের সাবেক ডিজি ও পরিচালক॥

নিউজ ডেস্কঃ প্রতারক সাহেদের রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের চুক্তির প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ ও সাবেক পরিচালক (ওএসডি) ডা. মো. আমিনুল হাসান দুদকে হাজির হয়েছেন।নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) জিজ্ঞাসাবাদের জন্য তারা দুদকে হাজির হন। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।গত ২১ জুলাই বিতর্ক আর সমালোচনার মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদদফরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন