News71.com
 Bangladesh
 12 Aug 20, 11:03 AM
 254           
 0
 12 Aug 20, 11:03 AM

অর্থ মন্ত্রণালয়ে প্রতি তিন মাস পর সমন্বয় বৈঠক॥

অর্থ মন্ত্রণালয়ে প্রতি তিন মাস পর সমন্বয় বৈঠক॥

নিউজ ডেস্কঃ এখন থেকে নিয়মিত প্রতি তিনমাস পরপর অর্থমন্ত্রণালয়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; অর্থ মন্ত্রনালয়ের এই চার বিভাগের সচিবগণের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।মঙ্গলবার(১১ আগস্ট) মন্ত্রী নিজ বাস ভবন থেকে একটি ভার্চুয়াল সমন্বয় বৈঠক করেন। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী করোনা মহামারির মধ্যেও ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ায় এবং মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলারে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।এ বিষয়ে তিনি দেশবাসী ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অর্থমন্ত্রী বলেন, এ চারটি বিভাগ আমরা একটি টিম হিসাবে কাজ করছি। দেশের সামষ্টিক অর্থনীতির গতিধারা অক্ষুন্ন রাখার জন্য আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে। ২০২০-২০২১ অর্থবছরের বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ মবিলিাইজেশন এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আমাদের কাজের অগ্রগতি মূল্যায়ন ও সকল প্রকার জটিলতা নির্ধারণে আমরা প্রতি তিনমাস পরপর একটি সমন্বয় বৈঠক করে থাকি। কোভিড-১৯ এর কারণে গত কয়েকমাস আমরা বৈঠক করতে পারিনি। এখন থেকে নিয়মিত প্রতি তিনমাস পরপর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন