News71.com
 Bangladesh
 11 Aug 20, 08:15 PM
 275           
 0
 11 Aug 20, 08:15 PM

বুধবার থেকে বন্ধ করা হচ্ছে করোনা বুলেটিন॥নাসিমা সুলতানা

বুধবার থেকে বন্ধ করা হচ্ছে করোনা বুলেটিন॥নাসিমা সুলতানা

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিন ‌‌চলতি সপ্তাহে বুধবার (১২ আগস্ট) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন আর হবে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেসবিজ্ঞপ্তিতে দেওয়া হবে। সেই প্রেসবিজ্ঞপ্তিত সবগুলো তথ্যই থাকবে। তথ্য প্রবাহে কোনো ঘাটতি থাকবে না। তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। কাজেই বুধবার থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাস ইস্যুতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজেই ব্রিফিং করতেন। দেশে করোনারোগী শনাক্ত হওয়ার পর আইইডিসিআরের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরও সরাসরি ব্রিফিংয়ে যুক্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন